একটি রৌদ্রোজ্জ্বল দিনে, আপনার সোলার প্যানেলগুলো দিনের সমস্ত আলো শোষণ করে আপনার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কম সৌরশক্তি সংগৃহীত হয় – কিন্তু সন্ধ্যায় আপনার বাতি জ্বালানোর প্রয়োজন হয়। তখন কী হবে?
স্মার্ট ব্যাটারি না থাকলে, আপনাকে আবার জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করতে হবে – যার জন্য আপনার টাকা খরচ হবে। স্মার্ট ব্যাটারি ইনস্টল করা থাকলে, আপনি দিনের বেলায় সঞ্চিত অব্যবহৃত অতিরিক্ত সৌরশক্তি ব্যবহার করতে পারবেন।
ফলে আপনার উৎপাদিত শক্তি নষ্ট না হয়ে আপনি তা সংরক্ষণ করতে পারেন এবং ঠিক যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন, তখন ব্যবহার করতে পারেন – কিংবা বিক্রিও করে দিতে পারেন। একেই বলে বুদ্ধিমানের কাজ।

